Return Policies
রিটার্ন ও রিফান্ড নীতিমালা
ডেলিভারির সময় প্রাপ্ত পণ্য যদি ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল অথবা অসম্পূর্ণ হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে দ্রুত আমাদের কাস্টমার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করুন। আমরা গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করি।
পণ্য গ্রহণের তারিখ থেকে ৭ দিনের মধ্যে পণ্য রিটার্ন করলে ব্যাংক ট্রান্সফার, বিকাশ অথবা ভাউচার এর মাধ্যমে রিফান্ড গ্রহণ করা যাবে। রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হবে।
নির্বাচিত কিছু পণ্যের ক্ষেত্রে গ্রাহকের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ প্রদান করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে রিটার্ন পলিসির নিচের অংশটি মনোযোগসহকারে পড়ুন।
পণ্য ফেরত দেওয়ার বৈধ কারণসমূহ
ডেলিভারির সময় পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে (ফাটা, ভাঙা বা কার্যকারিতায় সমস্যা থাকলে)
ডেলিভার করা পণ্য অসম্পূর্ণ হলে (যদি পণ্যের পরিমাণ কম থাকে)
ডেলিভার করা পণ্যটি ভুল হলে (ভুল পণ্য, সাইজ, রঙ অথবা মেয়াদোত্তীর্ণ পণ্য)
প্রাপ্ত পণ্যটি যদি পণ্যের বিবরণ বা প্রদর্শিত ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় (বিজ্ঞাপনের সাথে পণ্যের মিল না থাকলে)